বার্তা সংস্থা আবনা : ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, আমেরিকা সিরিয়ার যুদ্ধে পরাজিত হয়েছে এবং এর ফলে বিশ্বে ইরানের শক্তিমত্তা ও প্রভাব ফুটে উঠেছে।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দূরদর্শী নেতৃত্বের প্রভাবও এতে প্রমাণিত হয়েছে বলে সাফাভি মন্তব্য করেছেন।
আফগানিস্তান ও ইরাক যুদ্ধে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে জেনারেল সাফাভি বলেন, ইরাকের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার ২৫ বছর পর এখন ইরান এক আঞ্চলিক পরাশক্তি এবং বিশ্ব-অঙ্গনে প্রভাব রাখছে।
তিনি শুক্রবার বলেছেন, ইরানের সামরিক-কৌশল হচ্ছে প্রতিরক্ষামূলক ও সর্বাত্মক এবং ইসলামী দেশ ইরান তার রণ-নীতি অনুযায়ী কখনও কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না।